ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২০ কোটি ৪৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনী সী ফুড লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৮ কোটি ৭৪ লাখ ৬ হাজার টাকার। এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড ১৭ কোটি ৮৪ লাখ ২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদাস, এমারেল্ড অয়েল, বিডি থাই, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments