
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৬১ কোটি ৭০ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিএসসি শেয়ার লেনদেন করেছে ৫১ কোটি ৫১ লাখ ৫ হাজার টাকার। এবং আইএফআইসি ব্যাংক পিএলসির ৪৯ কোটি ২৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, এবি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মালেক স্পিনিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments