ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকার। এদিকে ইসলামী ব্যাংক লিমেটেডের ৩৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং গ্রামীণফোন লিমিটেডের ৩১ কোটি ২০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, গ্লোবাল ইসলমী ব্যাংক, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং এমজেএল বাংলাদেশ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments