ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৩১ অক্টোবর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকার। এদিকে বিএসসির আজ ২৪ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের ১৮ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, ইসলামী ব্যাংক, রবি আজিয়াটা, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফারইস্ট নিটিং এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments