ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৫০ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ৩৯ কোটি৭১ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৩৫ কোটি ৫৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটা পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, খান ব্রাদার্স পি.পি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments