
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৩৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশন শেয়ার লেনদেন করেছে ৩৩ কোটি ৫৮ লাখ ০৫ হাজার টাকার। এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড ২৯ কোটি ৫৫ লাখ ০৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্ক, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, রংপুর ডেইরী, সি পার্ল বিচ রিসোর্ট এবং এডিএন টেলিকম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments