ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪১ কোটি ৮৩ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৭ কোটি ৯৮ লাখ ০৩ হাজার টাকার। এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ২৭ কোটি ৭৮ লাখ ০৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, ফু-ওয়াং সিরামিক, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা এবং জেমিনি সী ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments