ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৭ কোটি ৬২ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ার লেনদেন করেছে ২০ কোটি ৯৯ লাখ ০৬ হাজার টাকার। এবং সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১৬ কোটি ৭২ লাখ ০৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, দেশবন্ধু পলিমার, বেক্সিমকো গ্রীন সুকুক, লিগাসি ফুটওয়ার, জেমিনী সী ফুড এবং সোনালি পেপার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments