বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আজ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন
spot_img
spot_img

আজ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক, বিশিষ্ট সাংবাদিক এবং আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ। তিনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।

শেখ ফজলুল হক মনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর চার প্রধান সংগঠকদের একজন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে তাকে ও তার স্ত্রী বেগম আরজু মনিসহ নির্মমভাবে হত্যা করা হয়। তিনি ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জনক ছিলেন।

বঙ্গবন্ধুর নির্দেশে শেখ মনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম যুব সংগঠন হিসেবে যুবলীগ প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা নব কুমার ইনিস্টিটিউট থেকে মাধ্যমিক পাস, জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন ১৯৫৮ সালে। ১৯৬০ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।

শেখ ফজলুল হক মনি রাজনীতির পাশাপাশি সাহিত্য ও সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি ‘অবাঞ্ছিতা’ উপন্যাসের লেখক এবং দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস ও সিনেমা পত্রিকার সম্পাদক ছিলেন।

শেখ মনির জন্মদিন উপলক্ষে সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আওয়াজন করেছে যুবলীগ।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত থাকবেন।

এ ছাড়া সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments