শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যআজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
spot_img
spot_img

আজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বায়ুদূষণে বিশ্বের ১২০টি শহরের মধ্যে আজ শনিবার রাজধানী ঢাকার অবস্থান ২য়। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ২৯১। বায়ুর এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। বাতাসের মানসূচকে এসময় লাহোরের স্কোর ৩৯৯, যা ‘দুর্যোগপূর্ণ’।

রোববার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

বায়ুদূষণে ৩য় ও ৪র্থ‌ অবস্থানে যথাক্রমে ভারতের দিল্লি ও কলকাতা। শহর ২টির স্কোর যথাক্রমে ২৬৬ ও ১৯৪।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments