ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার আয় থেকে লোকসানে নেমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৮ পয়সা। আগের অর্থবছর একই সময়ে যেখানে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ১০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ১৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.



























Recent Comments