বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণআবারও আতঙ্কে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

আবারও আতঙ্কে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৮ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪.৫২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১২ শতাংশ বা ১২৫.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৭৮.৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪০.১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৬.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, কমেছে ৩৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪.৫২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৯৮৪ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৫৬৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮০ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৪ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮২ শতাংশ বা ৪৮.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৯০৩.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৬৪.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.৬৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৭৯.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯১ টির, কমেছিল ২৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২২.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ৪২১ টি শেয়ার ১ লাখ ৯২ হাজার ৯৬০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৯৯৯ কোটি ১ লাখ ৩৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫১৮ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৮৫ শতাংশ বা ৩১৬.২০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৭১৫.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫ টির, কমেছে ২০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ১১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments