ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ১৮ জুন সাপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২০.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৮ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ১.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১.০৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৩.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ৭৪৬টি শেয়ার ১ লাখ ১১ হাজার ৮৮১বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২০ লাখ ৪২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৫ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮০.০১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮২.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৯ টির, কমে ৬২ টি এবং অপরিবর্তিত রয় ১৮৯ টি। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৬.১৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৭৩১টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৩৭৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৭ লাখ ২৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৬ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৮.৭৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৫১.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪২টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৭৬৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৭১৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯২ লাখ ১৩ হাজার ৯৪৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments