সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআবাহনীর বিপক্ষে আজ লিগ চ্যাম্পিয়নদের আরেকটি লড়াই
spot_img
spot_img

আবাহনীর বিপক্ষে আজ লিগ চ্যাম্পিয়নদের আরেকটি লড়াই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাত্র আট দিন আগে প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংস ২-১ গোলে হারিয়েছে আবাহনীকে। ঢাকায় কিংসের মাঠে হওয়া সেই ম্যাচে আবাহনী একাধিক সুযোগ নষ্ট করেছে। কয়েক দিনের ব্যবধানে আজ আবার দুই দল মুখোমুখি। আজ তো বাঁচা-মরার লড়াই। ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী-বসুন্ধরা মুখোমুখি হবে গোপালগঞ্জে, শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলা শুরু হবে ৩টায়।

বসুন্ধরা এরই মধ্যে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। গত শনিবার দুপুরে ময়মনসিংহের মাঠে বসুন্ধরা ২-১ গোলে মোহামেডানকে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে। কিংসের গায়ে চ্যাম্পিয়নের ঘ্রাণ। এরই মধ্যে আরেকটি লড়াই, কঠিন লড়াই। বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে বলে কিংসের ফুটবলাররা অন্য দিকে মন দেয়নি। ফেডকাপের ফাইনালে ওঠার লড়াই নিয়ে ব্যস্ত।

কারণ এবার তাদের মিশন ট্রেবল জয়। গোপালগঞ্জের মাঠেই স্বাধীনতা কাপ জয় করেছিল। লিগের ট্রফিও হাতে, এখন ফেডকাপের ট্রফি পেলে ষোলোকলা পূর্ণ হয়। ফাইনালে মোহামেডান আগেই চলে গেছে। আজ যে যাবে সেটাই নির্ধারণ হবে আবাহনী না বসুন্ধরা কিংস। ২১ মে ময়মনসিংহে ফাইনাল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments