সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআমাকে বিব্রত করা একটু কঠিন: রুনা খান
spot_img
spot_img

আমাকে বিব্রত করা একটু কঠিন: রুনা খান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্প্রতি অভিনেত্রী রুনা খান একটি টকশোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপিকা তাকে প্রশ্ন করেন তার দীর্ঘ ক্যারিয়ারে কখনো এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছেন কি না, যেখানে তিনি বিব্রত বোধ করেছেন।

উত্তরে রুনা খান বলেন, আমাকে বিব্রত করা একটু কঠিন। এই ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত কেউ না কেউ শুটিংয়ের কথা বলে, অভিনয়ের কথা বলে কাজ পায়, আবার হঠাৎ করেই অন্য কাউকে দিয়ে রিপ্লেস করা হয়। এটি এখানে নিত্যনৈমিতিক ব্যাপার। তিনি আরও বলেন, আমি সব সময় একটি কথা মেনে চলি- কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটাকে আমার কাজ হিসেবে দাবি করি না। কারণ, মিডিয়ায় আপনি যেকোনো সময় রিপ্লেস হতে পারেন।

উল্লেখ, রুনা খানের এই বক্তব্য বিনোদন জগতের কঠিন বাস্তবতাকে তুলে ধরে। প্রতিযোগিতামূলক এই অঙ্গনে টিকে থাকতে হলে মানসিকভাবে দৃঢ় থাকা এবং পেশাদারিত্ব বজায় রাখা জরুরি, এমনটাই মনে করছেন অনেকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments