শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর ছিদ্রটা হইছে আমার কলিজায়’
spot_img
spot_img

‘আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর ছিদ্রটা হইছে আমার কলিজায়’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আত্মত্যাগ সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘জুলাই অনির্বাণ’-শীর্ষক ভিডিওচিত্র সকল টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টালে ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে।

ইতোমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘জুলাই অনির্বাণ’ নিয়ে একটি স্ট্যাটাস স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন।

শনিবার (২৩ নভেম্বর) মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে স্ট্যাটাসের কমেন্টে ‘জুলাই অনির্বাণ’ এর লিংক শেয়ার করেছেন।

এদিন ফারুকী লেখেন, “আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর ছিদ্রটা হইছে আমার কলিজায়”।

মাত্র আট মিনিটের ভিডিওর নিচে চূর্ণ হয়ে যেতে পারে পতিত ফ্যাসিস্টের সব মিথ্যাচার আর প্রোপাগান্ডা নির্মান প্রকল্প। এটাই শিল্পের শক্তি। আর এই ছোট্ট ভিডিওটার শক্তি হচ্ছে “ট্রুথ” যথা “সত্য”। ভিডিওটাতে মাত্র অল্প কয়টা পরিবারের কষ্ট আমরা দেখেছি। এরকম বেদনার গল্প আরো আছে হাজার হাজার।

আমাদের সব শহীদ পরিবারের কথা শুনতে হবে, আন্দোলনে আহত সবার কথা শুনতে হবে, আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের সবার কথা শুনতে হবে। শোনাতে হবে সবাইকে। এই লক্ষ্যেই সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে আসছে ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রজেক্ট।

আমাদের অন্তর্গত বেদনার-ক্রোধের ভার বইবার শক্তি ফ্যাসিস্টের নাই। আমরা লিপিবদ্ধ করে যাবো সব, সব!

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments