শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআমি সুস্থ আছি: সাফা কবির
spot_img
spot_img

আমি সুস্থ আছি: সাফা কবির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লেখক, সাংবাদিক, প্রামাণ্যচিত্র নির্মাতা ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) সকালে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মডেল-অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে এমন খবর। এতে চিন্তিত হয়ে পড়েন এ অভিনেত্রীর ভক্তরা; এ খবর পৌঁছে যায় সাফা কবীরের কাছেও। এতে বেশ বিব্রত হয়েছেন তিনি।

শুক্রবার (৯ জুন) বিকালে সাফা কবির তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ভুল শুধরে দিয়ে সাফা কবির বলেন— ‘হ্যালো এভরি ওয়ান, সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্ট আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সঙ্গে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুঃশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।

সবার কাছে দোয়া চেয়ে সাফা কবির বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments