সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআয়ারি-ইসাকের গোলে এগিয়ে সুইডেন
spot_img
spot_img

আয়ারি-ইসাকের গোলে এগিয়ে সুইডেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৮ বছর পর বিশ্বকাপে জয় তুলে নেওয়া থেকে ৪৫ মিনিটের দূরত্বে সুইডেন। প্রথমার্ধ শেষে দলটি এগিয়ে আছে ২-১ গোলে। তবে কাজটা যে সহজ হবে না, তার ইঙ্গিত দিচ্ছে তিউনিসিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে তাদের গোলটি বিরতির পর দারুণ রোমাঞ্চের ইঙ্গিতই দিচ্ছে।

ম্যাচ শুরুর মাত্র ৭ মিনিটের মধ্যে গোল পেয়ে যায় সুইডেন। বক্সের ভেতরে তিউনিসিয়ার গোলরক্ষক এগিয়ে এসেছিলেন। একটি শট ঠেকিয়েছিলেন তিনি। কিন্তু ফিরতি শটে ইয়াসিন আয়ারিকে আটকাতে পারেননি। বল জড়িয়ে যায় জালে।

গোল খেয়ে থেমে থাকেনি তিউনিসিয়া। মাত্র ২ মিনিটের মধ্যেই সমতায় ফেরার চেষ্টা করেছে তারা। কিন্তু সুইডিশ গোলরক্ষক ক্রিস্টোফার নর্ডফেল্ড জোড়া সেভ করে দলকে বাঁচিয়ে দেন।

এরপর ২৯ মিনিটে আলেক্সান্ডার ইসাক সুইডেনকে ২-০ করেন। বাম দিক থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে তার জোরালো শট থামাতে পারেননি তিউনিসিয়ান গোলরক্ষক। বল ডান পোস্ট দিয়ে জালে ঢোকে।

দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি তিউনিসিয়া। ৪৩ মিনিটে ওমার রেকিক ডান পাশ থেকে আসা একটি ক্রসে দারুণ হেড করেন। বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি ছিল প্রথমার্ধে তিউনিসিয়ার প্রথম অন টার্গেট শট।

প্রথমার্ধ শেষে সুইডেন ১ গোলে এগিয়ে আছে। তবে তিউনিসিয়ার গোল দ্বিতীয়ার্ধকে অনেক রোমাঞ্চকর করে তুলেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments