ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত একই খাতের দুই কোম্পানি সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি দুটি হচ্ছে- আফতাব অটোমোবাইলস লিমিটেড ও নাভানা সিএনজি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আফতাব অটোমোবাইলস লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১১ পয়সা।
৯ মাসে (জুলাই-মার্চ,২১) কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৮ পয়সা। আগের বছর একই সময় আয় ৫৮ পয়সা ছিল।
৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৯ টাকা ৪০ পয়সা ।
নাভানা সিএনজি লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ০.০৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২৪ পয়সা।
৯ মাসে (জুলাই-মার্চ,২১) কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময় আয় ৮২ পয়সা ছিল।
৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ২৭ পয়সা ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments