শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভআরামিট সিমেন্টকে বিএসইসির চিঠি: ব্যাখ্যা দিতে প্রস্তুত কোম্পানি
spot_img
spot_img

আরামিট সিমেন্টকে বিএসইসির চিঠি: ব্যাখ্যা দিতে প্রস্তুত কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড না দিয়ে বরং সহযোগী প্রতিষ্ঠানে সুদবিহীন ঋণের বিষয়ে ব্যাখ্যা চেয়ে আরামিট সিমেন্টে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতিমধ্যে সে চিঠি কোম্পানির কাছে পৌছেছে। এছাড়া আজ-কালের মধ্যে চিঠির ব্যাখ্যা দিতেও প্রস্তুত রয়েছে আরামিট সিমেন্ট কর্তৃপক্ষ।

এ ব্যাপারে আরামিট সিমেন্টের চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোহাম্মদ শাহ আলম ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চিঠি পেয়েছি। আগামী দু-একদিনের মধ্যে আমরা কমিশনকে এই চিঠির ব্যাখ্যা দিবো।

উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেড গত ৪ বছর ধরে বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দেয়নি, কিন্তু গত ৫ বছর ধরে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে সহযোগী প্রতিষ্ঠানে সুদবিহীন ঋণ দিয়েছে কোম্পানিটি।

২০০৬ সালের ১০ সেপ্টেম্বর বিএসইসির জারি করা আইন লঙ্ঘন করে আরামিট সিমেন্ট লিমিটেড সহযোগী প্রতিষ্ঠানে প্রায় ৭৭ কোটি টাকা ঋণ দিয়েছে। যা সম্পূর্ণ  সুদবিহীন।

গত ৫ বছর কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠানকে কোন ধরণের সুদ ছাড়াই ঋণ দিয়ে রেখেছে। সহযোগী প্রতিষ্ঠানে দেওয়া ঋণ থেকে মাত্র ১০ শতাংশ সুদ নিলেও বিনিয়োগকারীদের ২০ শতাংশ ডিভিডেন্ড দিতে পারতো আরামিট সিমেন্ট। নিজেদের স্বার্থ ঠিক রেখে বিনিয়োগকারীদের বছরের পর বছর ঠকিয়ে আসছে কোম্পানিটি।

গত ১৩ আগস্ট সহযোগী প্রতিষ্ঠানের ঋণের তথ্য চেয়ে তালিকাভুক্ত সকল কোম্পানিতে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সহযোগী প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের মালিকানায় থাকে।

৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটি বিভিন্ন ব্যাংক থেকে ৪৩৩.৮৩ কোটি টাকার ঋণ নিয়েছে। এই টাকার জন্য ২৯.৮১ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে অ্যারামিট। অ্যারামিট সিমেন্ট ঋণ পরিশোধ করলেও কোন ধরণের সুদ ছাড়া অ্যাসোসিয়েট কোম্পানিতে ঋণ দিয়েছে কোম্পানিটি। অ্যাসোসিয়েট কোম্পানিতে সুদ বিহীন ঋণ দিলেও ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছর শেষে শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি পরিচালা পর্ষদ।

সুদবিহীন ঋণ দেয়া সহযোগী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- অ্যারামিট থাই অ্যালমোনিয়ামে ২৭.৬৪ কোটি টাকা, অ্যারামিট পাওয়ারে ৫.৮৪ কোটি টাকা, অ্যারামিট ফুটওয়্যারে ২৬.৫৩ কোটি টাকা, অ্যারামিট অলো কম্পোজিট প্যানেলে ১.২৫ কোটি টাকা এবং  নর্থ সাউথ ট্রান্সপোর্টে ১৫.৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে অ্যারামিট সিমেন্ট লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments