রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআর্জেন্টিনার নতুন তারকা খ্যাতি: সোফিয়া মার্টিনেজ
spot_img
spot_img

আর্জেন্টিনার নতুন তারকা খ্যাতি: সোফিয়া মার্টিনেজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ দলে ‘মার্টিনেজ’ আছেন তিন জন। গোলরক্ষক এলিমিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার লিয়ান্দ্রো মার্টিনেজ আর ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। এই তিন জনের বাইরে আর্জেন্টিনার সঙ্গে আরো একজন মার্টিনেজ আছেন। চাইলে সেই ‘চতুর্থ’ মার্টিনেজকে আর্জেন্টিনা দলের ‘২৭’ নম্বর সদস্যও বলতে পারেন। তিনি হলেন সোফিয়া মার্টিনেজ। আর্জেন্টিনার জনপ্রিয় নারী সাংবাদিক।

কাতার বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনা দলের সঙ্গে সোফিয়া মার্টিনেজ, ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৫ লাখ ২৫ হাজার! সংখ্যাটা এখন তরতর করে বাড়ছে । বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল জিতে আর্জেন্টিনা ফাইনালে উঠার পর টানেলে লিওনেল মেসির ছোট্ট যে সাক্ষাৎকারটা নিয়েছিলেন, তারপর থেকে বিশ্বব্যাপী সোফিয়ার জনপ্রিয়তা বেড়েই চলেছে! পেয়ে গেছেন তারকা খ্যাতি। সব সময় হচ্ছে আলোচনা। বিশ্ব ফুটবলপ্রেমীদের কাছে তিনি এখন আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের মতোই পরিচিত। কথার জাদুতে যিনি লিওনেল মেসির মতো ফুটবলের জাদুকরের চোখের জল টেনে নামাতে পারেন, তা নিয়ে আলোচনা-সোরগোল তো হবেই। সেদিন ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে টানেলে ছোট্ট যে সাক্ষৎকারটা নিয়েছিলেন সোফিয়া, তা সবারই জানা। বিশ্বের প্রতিটা দেশের গণমাধ্যমেই সোফিয়ার নেওয়া মেসির আগেই আবেগময়ী সাক্ষাৎকারের কথা উঠে এসেছে। তাতে সবার মনে প্রশ্ন জাগেবেই, সোফিয়া কি এমন কথা বলেছিল যে, মেসি কেঁদে ফেলেন, তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল!

সোফিয়া কি বলেছিলেন, এমন একটা ধারণা প্রচলিত, মেসি যতদিন না একটা বিশ্বকাপ জিততে পারবেন, আর্জেন্টিনার মানুষের কাছে ততদিন ডিয়েগো মারাদোনার সমতুল্য হতে পারবেন না! সেই ধারণাটি যে ঠিক নয় বলেন সোফিয়া সেটিই বলেছেন মেসিকে, আমি শেষবারের মতো আপনাকে একটাই কথা বলতে চাই। আমরা সবাই আর্জেন্টাইনরা সত্যিই বিশ্বকাপটা জিততে চাই। আমি আপনাকে শুধু বলতে চাই, ফাইনালের ফলাফল যাই হোক, আপনার সম্মান অপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।

আরও বলেন, আপনার নামটি আর্জেন্টিনার মানুষের হৃদয়ে অনুরণিত হয়। দেশের প্রতিটা মানুষের হৃদয়ে আপনি আছেন। আর্জেন্টিনায় এমন একটা শিশু নেই, যে আপনার নামের জার্সি কিনেনি বা পরেনি তা সেই জার্সিটি আসল হোক বা নকল। সোফিয়ার কণ্ঠে কথাগুলো শুনেই আনন্দ-আবেগে টানেলেই কেঁদে ফেলেন মেসি। কে জানে মেসি হয়তো সেদিন নতুন করে আরেকবার মনে মনে প্রতিজ্ঞা করেছেন, যে করেই হোক ফাইনাল জিতে দেশবাসীকে বিশ্বকাপটা উপহার দিতেই হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments