মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআর্থিক বিবরনী সম্পর্কে ধারনা না থাকলে কোম্পানিগুলো নিয়ে ভাল রিপোর্ট সম্ভব নয়
spot_img
spot_img

আর্থিক বিবরনী সম্পর্কে ধারনা না থাকলে কোম্পানিগুলো নিয়ে ভাল রিপোর্ট সম্ভব নয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্থিক বিবরনী সম্পর্কে একজন সাংবাদিকের ধারনা না থাকলে কোম্পানিগুলো নিয়ে ভাল রিপোর্ট করা সম্ভব নয়। আর্থিক বিবরণী সম্পর্কে সঠিক ধারণা কোম্পানির বিনিয়োগকারীদের নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ তথ্য পেতে সহযোগীতা করবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, আর্থিক বিবরনী খুবই স্পর্শকাতর ও জটিল বিষয়। তাই এসব বিষয়ে অর্থনৈতিক সাংবাদিক ও পুঁজিবাজারে নিয়ে কাজ করা সাংবাদিকদেরকে প্রতিনিয়ত হালনাগাদ থাকা প্রয়োজন। দরকার সম্যক জ্ঞান।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং পুঁজিবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর যৌথ উদ্যোগে ‘ফরেনসিক এনালাইসিস অব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

আজ মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডস্থ বিআইসিএম এর মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিআইসিএম-এর প্রভাষক ফাইমা আক্তারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন, সিএমজেএফ-এর সভাপতি এস এম গোলাম সামদানী ভুইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিআইসিএম-এর প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক মো. আদনান আহমেদ।

শুভেচ্ছা বক্তব্যে বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন বলেন, এই ধরনের যৌথ কর্মশালা সিএমজেএফ’র সদস্যদের আরো বেশি সম্মৃদ্ধ করবে। যা তাদের পেশাগত জীবনে সহায়ক হিসেবে কাজ করবে। লেখার মানকে আরো উন্নত ও তথ্য সম্মৃদ্ধ করবে।

সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানি ভুইয়া বলেন, ফরেনসিক এনালাইসিস অব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস’ সম্পর্কে ধারনা থাকা সিএমজেএফসহ পুঁজিবাজার নিয়ে যারা সাংবাদিকতা করছেন তাদের জন্য জরুরী। সঠিক ধারনা না থাকলে সংবাদ লেখার ক্ষেত্রে ভুল হবার সম্ভাবনা রয়েছে। এই কর্মশালা অবশ্যই পেশাগত কাজে অনেক কাজে দেবে।

সিএমজেএফ সাধারণ সম্পাদক আবু আলী বলেন, সাংবাদিকদের মূল কাজ হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সেটি নিশ্চিত করতেই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরবেন। এক্ষেত্রে জানার এবং প্রশিক্ষণের বিকল্প নেই। অর্থনৈতিক সাংবাদিকতার জন্য আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ জরুরি। আশাকরি আজকের কর্মশালা আমাদের পেশাগত কাজে বড় ভূমিকা রাখবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments