বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআর্সেনালকে রুখে দিলো এভারটন
spot_img
spot_img

আর্সেনালকে রুখে দিলো এভারটন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্সেনালের সামনে সুযোগ ছিল লিগ টেবিলে শীর্ষে ফেরার। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের খুব একটা পরীক্ষা নিতে পারল না তারা। ফলে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারাতে হলো গানার্সদের। পিছিয়ে পড়ল লিগ টেবিলের শীর্ষে ফেরার লড়াইয়েও।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার (১৪ ডিসেম্বর) ম্যাচের শুরু থেকেই চাপ ধরে রেখে খেলতে থাকে আর্সেনাল। তবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। চারটি লক্ষ্যভ্রষ্ট শটের পর ২৯তম মিনিটে ডেডলক ভাঙার সুবর্ণ সুযোগ পেয়ে যায় তারা।

বক্সে ঢুকে একজনকে কাটিয়ে মার্টিন ওডেগোরকে খুঁজে নেন বুকায়ো সাকা। কিন্তু দারুণ পজিশনে পেয়েও পারেননি স্বাগতিক অধিনায়ক। তার শট রক্ষণে এক ডিফেন্ডারের পায়ে লাগার পর রুখে দেন গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও একই গতিতে চলতে থাকে খেলা। তবে এই অর্ধেও এভারটন গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারেনি মিকেল আর্তেতার দল। ফলে পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়তে হয়।

এই ড্রয়ে ১৬ ম্যাচে আট জয় ও ছয় ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে এভারটন। দিনের আরেক ম্যাচে ফুলহ্যামের সঙ্গে ২-২ ড্র করেছে লিভারপুল। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments