
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তা আলহাজ্ব কাজী আবু কাউসার তার বোন কাজী সুলতানা দেলোয়ারকে উপহার হিসেবে ১ লাখ ৭০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। সুলতানা দেলোয়ার এই কোম্পানির সাধারণ বিনিয়োগকারী।
উল্লেখ, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments