
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলফা ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (আলফা রেটিং) আলিফ ইন্ডাস্ট্রিসকে দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে ।
কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেষ হওয়া ছয় মাস মেয়াদের ব্যবস্থাপনা প্রতিবেদন অনুযায়ী ১৭ এপ্রিল, ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments