মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘পূর্বশর্ত পূরণ করতে হবে
spot_img
spot_img

আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘পূর্বশর্ত পূরণ করতে হবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের পার্লামেন্ট বুধবার (১৬ জুলাই) জানিয়েছে, স্পষ্ট পূর্বশর্ত নির্ধারণ না করা এবং সেগুলো সম্পূর্ণরূপে পূরণ না হওয়া পর্যন্ত তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করবে না।

ইরানি পার্লামেন্টের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আইএসএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, ‘যখন আমেরিকা ইরানকে প্রতারণা করার জন্য এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আকস্মিক সামরিক আক্রমণ ধামাচাপা দেওয়ার জন্য আলোচনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন আগের মতো আলোচনা করা যায় না। পূর্বশর্ত নির্ধারণ করতে হবে এবং এগুলো সম্পূর্ণরূপে পূরণ না হওয়া পর্যন্ত কোনো নতুন আলোচনা করা যাবে না।

এপ্রিল থেকে মে মাসের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও আমেরিকা পাঁচ দফা আলোচনা করেছে। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে ষষ্ঠ দফা আলোচনার কথা ছিল ১৫ জুন। তবে এর আগেই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ও মার্কিন হামলার কারণে আলোচনা প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

ইরান জানিয়েছে, তারা কখনো আলোচনায় অস্বীকৃতি জানায়নি। তবে জোর দিয়ে বলেছে, তাদের সেনাবাহিনী সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

গতকাল মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন দফা আলোচনার সময় এবং স্থান নিয়ে তেহরান ও ওয়াশিংটন এখনো ‘কোথাও পৌঁছায়নি’।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments