শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাইংল্যান্ডের কোচিং স্টাফে যুক্ত হলেন কার্তিক
spot_img
spot_img

ইংল্যান্ডের কোচিং স্টাফে যুক্ত হলেন কার্তিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টেস্ট খেলতে ভারতে যাবে ইংল্যান্ড দল। তার আগে ইংল্যান্ড লায়ন্স নামে একটি দল ভারতে গিয়ে খেলবে ভারত ‘এ’ দলের বিপক্ষে। সেই ইংল্যান্ড দলের ব্যাটিং উপদেষ্টা করা হল দীনেশ কার্তিককে। তবে মাত্র ৯ দিনের জন্য এই দায়িত্বে থাকবেন তিনি।

মূলত লায়ন্সের ব্যাটিং পরামর্শক ইয়ান বেলের পরিবর্তে কাজ করবেন তিনি। বেল বর্তমানে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেটসের সঙ্গে আছেন। তার অবর্তমানে লায়ন্সের প্রধান কোচ নেইল কিলেনের সঙ্গে কাজ করবেন কার্তিক। লায়ন্সের সহকারী কোচ হিসেবে আরও আছেন রিচার্ড ডওসন ও কার্ল হপকিনসন। গ্রায়েম সোয়ান আছেন মেন্টর হিসেবে।
১২ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ইংল্যান্ড লায়ন্স ভারত সফর করবে। এই সফরে ভারত ‘এ’ দলের বিপক্ষে তারা তিনটি চারদিনের ম্যাচ খেলবে।
ইংল্যান্ডের পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাত বলেন, দীনেশ কার্তিককে পাওয়া দারুণ ব্যাপার। তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। ভারতের মাটিতে টেস্টে সাফল্য পাওয়ার রহস্য জানিয়ে দেবেন কার্তিক।
২০২২ সালের টি-২০ বিশ্বকাপে শেষবার ভারতের জার্সিতে দেখা যায় কার্তিককে। এরপর থেকে আর ভারতীয় দলে সুযোগ পাননি। ধারাভাষ্যকার হিসেবেই দেখা যায়। তবে আইপিএলে খেলেন। ভারতে টেস্ট ম্যাচ বলে এই বিশেষ দায়িত্ব দেওয়া হল কার্তিককে। এখানকার পিচ বুঝতে ইংল্যান্ডের ব্যাটারদের সাহায্য করবেন তিনি।

ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপ খেলেন কার্তিক। তার আগেও দুইবার ইংল্যান্ড সফরে যান তিনি। এবার নতুন ভূমিকায় নিজেকে মেলে ধরতে তৈরি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments