রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনইউক্রেনের প্রেসিডেন্টের বাসভবনের সামনে ‘নাটু নাটু’!
spot_img
spot_img

ইউক্রেনের প্রেসিডেন্টের বাসভবনের সামনে ‘নাটু নাটু’!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছে ভারতের আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। সিনেমার ‘নাটু নাটু’ শিরোনামের গানের জন্য এই পুরস্কার জিতেছে এস এস রাজামৌলির সিনেমাটি। শোবিজ অঙ্গনের তারকারা তো বটেই, ভারতের প্রধানমন্ত্রী ও এজন্য শুভেচ্ছা জানিয়েছেন। বিষয়টি এখন ভারতের তুমুল আলোচনায় রয়েছে।

‘ট্রিপল আর’ সিনেমার এই গানে জুনিয়র এনটিআর এবং রাম চরণকে নাচতে দেখা যায়। সিনেমার গল্পে দেখা যায়, গ্রামের দুই যুবক ব্রিটিশ অফিসারদের কাছে লাঞ্ছিত হয়। তাদের বারবার, অসভ্য বলে অপমান করা হয়। তারপর ‘নাটু নাটু’ শিরোনামের এই লোকগান সবার সামনে উপস্থান করে ব্রিটিশ অফিসারদের জবাব দেন জুনিয়র এনটিআর-রাম চরণ। আর এতে উপস্থিত অতিথিরা মুগ্ধ হয়ে যান।

এবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ‘নাটু নাটু’ গানের একটি অজানা তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, ‘নাটু নাটু’ গানটির দৃশ্যধারণ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির বাড়ির সামনে হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে দৃশ্যধারণের কাজ শেষ করেন নির্মাতারা। তেলেগু ভাষার ‘নাটু নাটু’ গানের কথা লিখেছেন চন্দ্র বোস। সুর করেছেন এম এম কিরাভানি। কণ্ঠ দিয়েছেন কাল ভৈরব, রাহুল সিপ্লিগুঞ্জ। কিন্তু যে গান নিয়ে এত আলোচনা, সেই গানের শিরোনাম অর্থাৎ ‘নাটু’ শব্দের অর্থ কী?

‘নাটু’ একটি তেলেগু শব্দ। যার অর্থ হলো— অমার্জিত, এবড়ো-থেবড়ো বা রুক্ষ্ম। ‘নাটু’ শব্দটি অনেক সময় ‘গ্রামাঞ্চলের বাসিন্দা’ বোঝাতেও ব্যবহৃত হয়ে থাকে।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে ১২০০ কোটি রুপির বেশি আয় করেছিল।

‘নাটু নাটু’ গানটি চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের দৌড়েও আছে। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষের ঘোষিত ৯৫তম অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’। সেরা মৌলিক গানের পাশাপাশি অস্কারের আরও ১৪টি বিভাগের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছে রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘ট্রিপল আর’ সিনেমাটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments