ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর আজ সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর আজ ১০ শতাংশ বা ৫.৩ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫৮.৩০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৬ লাখ ৩৩ হাজার ৭৪৮টি শেয়ার ৫৩৪ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments