ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গতকাল কারেকশনের পর আজ আবার ইতিবাচক অবস্থায় লেনদেন শেষ করেছে দেশের উভয় পুঁজিবাজার।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৫ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৮১.৫৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৩.৮০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৪.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৬০.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। আর দিন শেষে মোট ২৭ কোটি ২০ লাখ ৮২ হাজার ৮৭৯টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৬৭ হাজার ৪১৭ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৮৬ কোটি ১ লাখ ৮৭ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছিল ৪ হাজার ৭৬২.৪৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.২২ পয়েন্ট কমে অবস্থান করছিল ১১০৪.২৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫.২৫ পয়েন্ট কমে অবস্থান করছিল ১৬৪৫.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৮৯টির, কমেছিল ২৩২টির এবং অপরিবর্তিত থাকে ৩৩টির। আর দিন শেষে মোট ২৫ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৯৫৬টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৬৪ হাজার ৭৮৮ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭২৯ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪২ শতাংশ বা ৫৮.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৪৬.৯৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৪৯ শতাংশ বা ৪০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৪৯.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৮৭৯ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩০ কোটি ১৯ লাখ ২৯ হাজার ১৮০ টাকা।। সে হিসেবে লেনদেন কমেছে ৫ কোটি ৪২ লাখ ২১ হাজার ৩০১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments