ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ২২ আগস্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এছাড়াও বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৪৩.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৪ শতাংশ বা ৪০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০০.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮০.০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৭.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪ টির, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ১৫৮ টি শেয়ার ২ লাখ ৪২ হাজার ৯২০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৭ কোটি ৫৬ লাখ ৩৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ আজ ২১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৮.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৫৯.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৭২.৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২২৬.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১৩৬ টির, কমেছিলো ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ১০২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৪৯ লাখ ১০৬ টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ৯৭২ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ১ হাজার ৫৭ কোটি ৭৬ লাখ ২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪১৯ কোটি ৮০ লাখ ৩১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৬ শতাংশ বা ১২২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫১২.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৪৪ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৩৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ২২১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ১১ লাখ ৬ হাজার ৮১৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments