ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ পরিবর্তন করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৯ জুনের পরিবর্তে ১৪ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি ০৮ পয়সা আয় করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর





























Recent Comments