বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইনডেক্স এগ্রোর ১৭% লভ্যাংশ ঘোষণা
spot_img
spot_img

ইনডেক্স এগ্রোর ১৭% লভ্যাংশ ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, অর্থাৎ শেয়ারপ্রতি ২ টাকা ৫০ পয়সা। এবছর ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারপ্রতি ১ টাকা ২০ পয়সা এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশে (বর্তমান বাজারদর ৭০ টাকা ধরে) শেয়ারপ্রতি প্রায় ৩ টাকা ৫০ পয়সা সমপরিমাণ সুবিধা পাবে। ফলে নগদ ও বোনাস মিলিয়ে শেয়ারপ্রতি মোট ৪ টাকা ৭০ পয়সা, যা কার্যত ৪৭ শতাংশ নগদ লভ্যাংশের সমান।

২০২৪–২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (EPS) দাঁড়িয়েছে ৫ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের ৫ টাকা ৪৮ পয়সা থেকে সামান্য বেশি। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১০ টাকা ২৬ পয়সা, যা আগের বছরের ১৪ টাকা ৭৭ পয়সা থেকে কিছুটা কম। ২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮৫ টাকা ৭৪ পয়সা, যা আগের বছরের ৮২ টাকা ১৪ পয়সা থেকে বেড়েছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর ২০২৫সকাল ১১টায়। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর ২০২৫।

 

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments