ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) লোকসান হয়েছে ৩৯ টাকা ০১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১১ টাকা ০৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিলো ২১২ টাকা ৩২ পয়সা।
আগামী ৩০ জুন, হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments