ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড গত ৩১ মার্চ ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানির একত্রিতভাবে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ২ টাকা ১৫ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি একত্রিত এনএভি ১৭৫ টাকা ১৭ পয়সা (লোকসান) ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments