মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইন্ট্রাকোর ব্যবস্থাপনা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
spot_img
spot_img

ইন্ট্রাকোর ব্যবস্থাপনা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিয়াদ আলী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তিনি ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেড কোম্পানির একজন প্লেসমেন্ট হোল্ডার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মোহাম্মদ রিয়াদ আলী ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেডের এবং সেইসাথে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এই পরিচালক কোম্পানির মোট ৩১ লাখ ৯৫ হাজার ৬১৪টি শেয়ারের মধ্যে ২৯ লাখ ৫৮ হাজার ৯০২টি শেয়ার বিক্রি করবেন। এর মধ্যে পাবলিক মার্কেটে ১৪ লাখ ৫৮ হাজার ৯০২টি শেয়ার এবং ব্লক মার্কেটে ১৫ লাখ শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments