মঙ্গলবার, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরইফতারে ঠান্ডা পানীয়‘র ৩ রেসিপি
spot_img
spot_img

ইফতারে ঠান্ডা পানীয়‘র ৩ রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ০২ মার্চ, ২০২৫ তারিখ দেশের মুসল্লিগণ ১ম রোজার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। যেহেতু এবার রমজানের শুরুতে গরমও বেড়েছে তাই ইফতারে শরবত/লাচ্ছি না হলে যেন চলেই না। আর এ জন্য চাই, ক্লান্তি দূর হয় ও তৃপ্তি মেলে এমন কিছু। রইল ৩ ভিন্ন স্বাদের ঠান্ডা পানীয় রেসিপি।

প্রথমেই রইল দই চিড়ার লাচ্ছি রেসিপি-

উপকরণ- চিড়া ১ কাপ, টক দই আধা কাপ, মিষ্টি দই আধা কাপ, কাজুবাদাম পেস্ট ১ টেবিল চামচ, লবণ সামান্য, সাজানোর জন্য পেস্তা বাদাম এবং কাজুবাদাম কুচি।

যেভাবে তৈরি করবেন- প্রথমে চিড়াগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিবেন। ব্লেন্ডারে ভিজানো চিড়া, মিষ্টি দই, টক দই, কাজুবাদাম বাটা এবং সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে সুন্দর একটা গ্লাসে ঢেলে বরফ কুচি আর উপরে বাদাম কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

আইসড জিরা পানীয়:

প্রথমে ঠান্ডা পানিতে তেঁতুলের পেস্ট, পুদিনা পাতার কুচি, জিরার গুঁড়ো, গুড়, বিট লবণ, আদার গুঁড়ো, লেবুর রস, অল্প পরিমাণে মরিচ গুঁড়ো ও মসলা মিশিয়ে তৈরি করুন জিরা পানি। এবার একটা গ্লাসে ঢেলে পরিমান মত বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। এটি স্বাদে খুবই ভালো এবং শরীরের আর্দ্রতা বজায় রাখে।

এছাড়াও রইল ভিন্ন স্বাদের গোলাপ শরবত রেসিপি-

উপকরণ- সুগার সিরাপ, গোলাপ ফ্লেভার, গোলাপের পাপড়ি, রোজ এসেন্স ও দুধ।

তৈরির প্রণালী- একটি পাত্রে গোলাপ ফ্লেভার ও গোলাপের পাপড়ি নিন। তাতে সুগার সিরাপ ভালো করে একসঙ্গে মেশান। এরপর রোজ এসেন্স ও দুধ মেশান। এবার তৈরি আপনার গোলাপ শরবত। এর সঙ্গে পানি ও রুহ আফজা মিশিয়ে নিতে পারেন আপনার পছন্দ মত। তবে মিষ্টি খেতে ভালো না লাগলে এর বদলে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। গোলাপের শরবত পান করে শরীর হাইড্রেটেড অনুভব করতে শুরু করে ও ক্লান্তি দূর হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments