ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সারাদিন রোজা রাখার পর ইফতারে কিছু ফল শান্তি এনে দেয়। এই হিসেবে ইফতারে রাখতে পারেন আঙুর। তবে এই ফলটির দাম একটু বেশি এবং বাজারে এর তিনটি ধরন বা রঙের আঙুর কিনতে পাওয়া যায়। এদের মধ্যে লাল, সবুজ ও কালো রঙের আঙুর দেখা যায়। এদের আবার স্বাদও ভিন্ন। ইফতারে অনেকেই এই ফলটি রাখার চেষ্টা করেন। কিন্তু কোন রঙের আঙুর ইফতারে বেশি ভালো তা অনেকেই জানেন না। তবে জেনে নেয়া যাক, রং ও স্বাদ ভেদে আঙুরের পার্থক্য।

সবুজ রঙয়ের আঙুর টক-মিষ্টি হয়। অনেক সময় ভালো টক স্বাদের হয়, তবে একটু হলদেটে সবুজ হলে মিষ্টি হয়। এ আঙুর পুষ্টি গুণে ভরপুর।
তবে লাল আঙুর মিষ্টি। মুখে দেওয়ার পর একটু টক লাগলেও পরে মিষ্টি লাগে। জ্যাম বা জেলির জন্য এই আঙুর বেশি ব্যবহার করা হয়। ক্যালরি, ফ্যাট ও শর্করার হিসেবে এই আঙুরে সবুজ আঙুরের সম পরিমাণ পুষ্টি আছে। ভিটামিন সি ও কে এর উৎস হিসেবেও লাল আঙুর ভালো। এই আঙুরে রেসভেরাট্রল নামক অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়। এই উপাদান প্রদাহ কমায় ও হৃদপিন্ড ভালো রাখে। সে হিসেবে সবুজ আঙুরের তুলনায় লাল আঙুর ভালো।
এদিকে কালো আঙুর পুষ্টিগুণে সমৃদ্ধ। কালো আঙুরে অন্য আঙুরের তুলনায় বেশি পুষ্টি থাকে। এই আঙুরে রসও অনেক বেশি এবং টক ভাব নেই। তবে এর খোসায় একটু কষটে ভাব আছে। সচরাচর এই আঙুরে সালাদ বা ডেজার্টে বেশি ব্যবহার করা হয়। এমনিতেও এই আঙুর খেতে ভালো লাগে।
এই তিন রঙের আঙুরেই সমান পুষ্টিগুণ আছে। কিন্তু লাল ও কালো আঙুরে পলিফেনলস, ফ্লেভানয়েড, ফেনোলিক অ্যাসিড ও রেসভেরাট্রল পাওয়া যাবে। এই উপাদানগুলো প্রদাহ কমাতে সাহায্য করে।
সারাদিন রোজা রেখে তাই লাল বা কালো আঙুর খেলে একটু শান্তি লাগবে। শারীরিক উপকার বিবেচনায় প্রথমে কালো, তারপর লাল এবং অবশেষে সবুজ আঙুরকে রাখতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.
































Recent Comments