
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিও একাউন্টের ব্যাক্তিগত তথ্য প্রিন্ট করে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন গণমাধ্যমে পাঠিয়ে আইন লঙ্ঘন করেছেন ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো: ছায়েদুর রহমান। যে কারণে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছেন ভুক্তভোগী বিনিয়োগকারী মোঃ আলমাস হোসেন তুহিন যার ইবিএল গ্রাহক আইডি নং- ৪৬০১৮ বিও একাউন্ট নং- ১201920039611-22।
আজ ২৮ আগস্ট নিয়ন্ত্রণ সংস্থার কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ইবিএল সিকিউিরিটিজ লিঃ কর্তৃক গ্রাহকের মোবাইলে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রেরন করে অপপ্রচারের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে পেনিক সৃষ্টির জন্য ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে যথাযথ রেগুলেটরী অথরিটি হিসাবে মহোদয় বরাবর গত ২৪/০৮/২০২২ ইং তারিখে আবেদন করি। উক্ত বিষয়ে ইবিএল সিকিউরিটি লিঃ এর সিইও জনাব ছায়েদুর রহমান ক্ষিপ্ত হয়ে আমার বিও একাউন্টের ব্যাক্তিগত তথ্য প্রিন্ট করে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন গণমাধ্যমে পাঠায়, যা আর্থিক প্রতিষ্টান আইন ও সিকিউরিটিজ আইনের পরিপন্থি। কোনো আর্থিক প্রতিষ্ঠান যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ ব্যতিত কোনো গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রিন্ট করে প্রচার করার বিধান নাই। এক্ষেত্রে গ্রাহকের সাথে চুক্তি লংঙ্ঘন এবং গ্রহকের আমানতের নিরাপত্তা ক্ষুন্ন করা হয়েছে। এছাড়া মিডিয়ার মাধ্যমে জানতে পারি জনাব ছায়েদুর রহমান আমাকে নাজেহাল ও সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা তথ্য বিভিন্ন গণমাধ্যমে পরিবেশন করছেন এবং গত ২৫/০৮/২০১২ ইং তারিখে মতিঝিল থানায় আমার নামে জিডি নং- ১৭২৫ দায়ের করেছে। এছাড়া বিভিন্ন অজ্ঞাত লোক দিয়ে ফোন করে ভয় -ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করছে। জনাব ছায়েদুর রহমান কর্তৃক আমার বিরুদ্ধে অভিযোগ গুলো যথাযথ কর্তৃপক্ষ হিসাবে মহোদয়ের দপ্তরে জানাতে পারতেন। কিন্তু তিনি তা না করে শুধুমাত্র বিদ্বেষ প্রসূত আমার ক্ষতি করার চেষ্টা করছেন।
তাই সার্বিক বিষয় বিবেচনা করে গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতকরন এবং গত ২৪/০৮/২০২২ ইং তারিখের আবেদন তদন্তপূর্বক ইবিএল সিকিউরিটিজ লিঃ এবং এর সিইও এর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আবেদন জানিয়েছেন বিনিয়োগকারী মোঃ আলমাস হোসেন তুহিন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments