শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইমরানপন্থী স্বতন্ত্রের সেঞ্চুরি
spot_img
spot_img

ইমরানপন্থী স্বতন্ত্রের সেঞ্চুরি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের নির্বাচনের ফলাফল ঘোষণায় ১৫ আসন বাকি রেখে কাল ২৫০ আসনের ফল জানিয়েছিল পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। কাল পর্যন্ত ২৫০ আসনের মধ্যে ৯৯ আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জয় পেয়েছে ৭১ আসনে এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩ আসন। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ২৭টি আসন।

আজ দ্বিতীয় দিনের মতো ফল ঘোষণা শুরু করেছে ইসিপি। আজ পর্যন্ত ঘোষিত দুইটি আসনের মধ্যে একটি ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও অন্যটি পেয়েছে পিপিপি। আজকের একটি আসনের মাধ্যমে ১০০ আসনে জয় পেল ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

অর্থাৎ, ২৫২ আসনের মধ্যে ১০০ আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জয় পেয়েছে ৭১ আসনে এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪ আসন। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ২৭টি আসন।

এদিকে পুরোপুরি ফলাফল হাতে না পেয়েই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিজের দলকে বিজয়ী ঘোষণা করেছেন। গতকাল শুক্রবার দিয়েছেন বিজয়ী ভাষণ।

আবার দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানও গতকাল শুক্রবার রাতে বিজয়ী ভাষণ দিয়েছেন। এআই-এর মাধ্যমে তৈরি করা ভাষণে তিনি তাদের দলের বিপুল জয়ের দাবি করেছেন এবং তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৫ আসনে (একটি স্থগিত) ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার। কোনো দলের সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন।

পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। এ ছাড়া বাকি ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments