বুধবার, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনইয়াশ-তটিনীর ‘ভালোবাসার গল্প’ দেখে কী বলছেন দর্শক
spot_img
spot_img

ইয়াশ-তটিনীর ‘ভালোবাসার গল্প’ দেখে কী বলছেন দর্শক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন দর্শকের বড় একটি অংশ মাঠের লড়াই নিয়েই ব্যস্ত, ঠিক সেই সময়েও বেশ সাড়া ফেলেছে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটক ‘ভালোবাসার গল্প’। বাস্তবধর্মী উপস্থাপনা ও পারিবারিক আবেগ নাটকটির অন্যতম শক্তি বলে মনে করছেন দর্শক।

পারিবারিক আবহে নির্মিত এই নাটকের গল্প এগিয়েছে দুই বন্ধুকে ঘিরে। তাদের পারিবারিক সম্পর্ক, সন্তানদের বেড়ে ওঠা, সুখ-দুঃখ, খুনসুঁটি, ভালোবাসা এবং নানা টানাপড়েন মিলিয়ে পরিচিত জীবনের আবেগঘন এক গল্প তুলে ধরা হয়েছে।

মুক্তির মাত্র চার দিনে নাটকটি ৯৬ লাখের বেশি ভিউ পেয়েছে। বর্তমান গতিধারা বজায় থাকলে শিগগিরই এটি এক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করবে।

নাটকটি দেখে মন্তব্যের ঘরে রাফি ইসলাম লিখেছেন, ‘রিয়েল লাইফে…. সম্পর্কটা ওই না পাওয়া পর্যন্তই থাকে। বাকিটুক ওই নাটকেই সুন্দর।’ তাজুল ইসলাম রাব্বী লিখেছেন, ‘কিছু মানুষ নিজের মানুষ হয়েও নিজের হয় না। আর কিছু সম্পর্কের নাম থাকে না, শুধু দায়িত্ব থাকে।’

অন্তর নামে একজন লিখেছেন, ‘ইয়াশ রোহান ও তটিনীর অসাধারণ অভিনয়ে আবারও একটি সুন্দর নাটক দর্শকদের মুগ্ধ করেছে। অনেকদিন পর এমন হৃদয়ছোঁয়া গল্প, দারুণ অভিনয় আর চমৎকার উপস্থাপনা সত্যিই মন ছুঁয়ে গেছে। পুরো টিমকে আন্তরিক অভিনন্দন। ভবিষ্যতেও এমন আরও সুন্দর কাজ উপহার দেবেন—এই প্রত্যাশা রইল।’

জুবায়ের ইসলাম লিখেছেন, ‘অনেকদিন পর ইয়াশ-তটিনী জুটিকে একসাথে ফিরিয়ে এনে পর্দায় এমন গভীর অনুভূতির গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। চরিত্রের মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রিকে আবারও জোড়া লাগানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সব মিলে সবাই দারুণ অভিনয় করেছেন।’

নির্মাতা রাফাত মজুমদার রিংকুর মতে, নাটকটিতে অতিরঞ্জিত নাটকীয়তার বদলে সাধারণ মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন বয়সের দর্শক সহজেই গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাচ্ছেন।

রিংকু বলেন, ‘শুধু নায়ক-নায়িকা নয়, তাদের কেন্দ্র করে অন্য চরিত্রগুলোর আবেগ, বাস্তবতা, সীমাবদ্ধতা সবই তুলে ধরা হয়েছে এই নাটকে। ঘটনা প্রবাহ ধীরে ধীরে জটিলতার দিকে মোড় নেয়, একই সঙ্গে দর্শককে শেষ পর্যন্ত নাটকটি দেখতে উৎসাহিত করে- এমনভাবে গল্পটি বলতে চেয়েছি, সত্যি বলতে দারুণ সাড়াও পেয়েছি।’

নাটকটির নির্মাতা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এসকে শাহেদ আলী পাপ্পু বলেন, ‘খেলার মৌসুমে প্রায় দেড় ঘণ্টা ব্যাপ্তির নাটকটি দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে, তারা ইতিবাচক সাড়া দিচ্ছেন- সবমিলিয়ে বিষয়টি আমাদের অনুপ্রাণিত করেছে।’

ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদের চিত্রনাট্যে ‘ভালোবাসার গল্প’তে ইয়াশ রোশান ও তানজিম সাইয়ারা তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার, মিলি বাশার প্রমুখ।

নাটকে রবিউল ইসলাম জীবনের কথায় এতে ব্যবহার করা হয়েছে একটি গান। ‘তোমার হতে চাই’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও সজীব দাস।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments