বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরান চুক্তি নিয়ে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের
spot_img
spot_img

ইরান চুক্তি নিয়ে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তেহরানের সঙ্গে হওয়া নতুন দ্বিপক্ষীয় সমঝোতা নিয়ে সমালোচনাকারীদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে আরও জানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৩ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজ দলের প্রভাবশালী সিনেটর টেড ক্রুজের সমালোচনার জবাবে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমার বন্ধু হলেও যারা এ চুক্তির সমালোচনা করছেন, তাদের বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। কারণ ইরানকে আমরা এমন এক অবস্থানে নিয়ে এসেছি, যেখানে আগে কোনো প্রশাসন যেতে পারেনি।

তবে ট্রাম্পের এই অবস্থানকে ঘিরে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে অসন্তোষ বাড়ছে। ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট-উভয় দলের আইনপ্রণেতারাই অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা সম্পর্কে কংগ্রেসকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আইনপ্রণেতাদের দাবি, চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ অবহিতকরণ করা হয়নি। এ কারণে কংগ্রেসে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ শুরু থেকেই ইরানকে তেল বিক্রির সুযোগ দেওয়া এবং স্বল্পমেয়াদে নিষেধাজ্ঞা শিথিল করার মতো পদক্ষেপের কঠোর বিরোধিতা করে আসছেন।

হোয়াইট হাউসের নীতির সমালোচনা করে টেড ক্রুজ বলেন, ইতিহাস প্রমাণ করে, আমাদের ক্ষতি করতে চায় এমন ধর্মতান্ত্রিক উগ্র গোষ্ঠীগুলোকে শত শত কোটি ডলার দেওয়া অত্যন্ত খারাপ সিদ্ধান্ত। তিনি আরও বলেন, আমি চাই না আয়াতুল্লাহ সরকারের কাছে যুক্তরাষ্ট্রের একটি পয়সাও যাক।

অন্যদিকে ট্রাম্প প্রশাসন এই সমঝোতাকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে। তবে কংগ্রেসের সদস্যরা চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ এবং আইনপ্রণেতাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার দাবি জানিয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments