বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহর মুখপাত্র আফিফ
spot_img
spot_img

ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহর মুখপাত্র আফিফ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে এক বিমান হামলায় নিহত হন আফিফ। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল বিমান হামলার মাধ্যমে হিজবুল্লাহর সিনিয়র নেতাদের হত্যা করেছে। এসব হামলার বেশিরভাগই বৈরুতের দক্ষিণ এলাকায় করা হয়েছে, যেখানে সংগঠনটির বেশিরভাগ নেতারা অবস্থান করেন।

লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) খবরে বলা হয়, রাস আল–নাব্বা এলাকায় চালানো হামলায় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর গণমাধ্যম সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। যে ভবনে হামলা চালানো হয়েছিল, সেটি ছিল সিরিয়ান বাথ পার্টির লেবানন শাখার কার্যালয়। বাথ পার্টির লেবানন শাখার সেক্রিটারি জেনারেল আলি হিজাজি হিজবুল্লাহর গণমাধ্যম কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ আছেন। ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে ঘিরে থাকা সংগঠনটির দীর্ঘদিনের অভ্যন্তরীণ বলয়ের একজন ছিলেন আফিফ। বেশ কয়েক বছর ধরে আফিফ হিজবুল্লাহর গণমাধ্যম সম্পর্ক বিভাগের দায়িত্বে ছিলেন।

আফিফ অল্প বয়সে হিজবুল্লাহতে যোগ দেন। ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েল যখন যুদ্ধে লিপ্ত হয়, তখন প্রথম হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল আল-মানারের তথ্য পরিচালক হিসেবে পরিচিতি পান আফিফ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments