ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা (নেগেটিভ)। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ৩০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৪২ পয়সা। আগের বছর ছিল ১৪ টাকা ৫৬ পয়সা।
এছাড়া কোম্পানিটির ক্যাশ ফ্লো ৩৮ পয়সা লোকসান বা নেগেটিভ হয়েছে।
আগামী ২২ আগস্ট, ২০২৪ তারিখ সকাল ১১টায় কোম্পানির ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ জুলােই, ২০২৪ (রোববার)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments