মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঈদ পরবর্তী প্রথম দিনে নেতিবাচক শেয়ারবাজার
spot_img
spot_img

ঈদ পরবর্তী প্রথম দিনে নেতিবাচক শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী প্রথম কার্যদিবসে নেতিবাচক অবস্থায় লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচকের ঊর্ধ্বগতি থাকলেও কমেছে বেশিরভাগ শেয়ার দর। পুঁজিবাজারে আজ মাত্র ৩০.৯৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। তবে সময় কম হওয়ার পরে গেল কার্যদিবসের তুলনায় দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে।

জানা যায়, আজ ২৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৯.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২৪.২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৩.৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩৬.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৯৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৫ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার ৮৮৯টি শেয়ার ২ লাখ ১৪ হাজার ৫৫২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা।

এর আগের কার্যদিবসে গত ১৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৩৯.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪০৫.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮৭.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩২২.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৯টির, কমে ১৭৯টির এবং অপরিবর্তিত রয় ৩৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪২.৭৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪৫ কোটি ৫৫ লাখ ২৫ হাজার ২৮৬টি শেয়ার ২ লাখ ৩৭ হাজার ৫৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯০ কোটি ২০ লাখ ৮৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৬ শতাংশ বা ১০৩.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৭৩.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪০ কোটি ৭৮ লাখ ৭১ হাজার ৭০০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৮২৭ টাকা  অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৩৬ লাখ ৪ হাজার ১২৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments