মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ঈদে ৫ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
spot_img
spot_img

ঈদে ৫ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৭ জুন আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দিনসহ ২৮, ২৯ ও ৩০ জুন (মোট ৪ দিন) ঈদুল আজহার ছুটি থাকবে। এর পরদিন শনিবার ( ১ জুলাই) সাপ্তাহিক ছুটি একই দিন ব্যাংক হলিডে। ঈদ ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে পাঁচ দিন। বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৭ জুনসহ ২৮, ২৯ ও ৩০ জুন বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে গতকাল বাংলাদেশ ব্যাংক জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে। এই ছুটিতে ঈদের আগের দুই দিন ২৭ ও ২৮ জুন সীমিত পরিসরে ব্যাংক খোলার রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন-ভাতা দেওয়া ও রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগু‌লো খোলা থাকবে। এ সময় ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments