শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঈদের আগ পর্যন্ত পুরোনো ছবি চলবে প্রেক্ষাগৃহে
spot_img
spot_img

ঈদের আগ পর্যন্ত পুরোনো ছবি চলবে প্রেক্ষাগৃহে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্যমতে, দেশে সারাবছর ৬০ থেকে ৭০টি সিনেমা হলনিয়মিত খোলা থাকে। ঈদ উৎসবে এর সংখ্যা দাঁড়ায় ১৫০ থেকে ২০০-তে। কিন্তু রমজান মাসে চালু হলের সংখ্যা প্রায় অর্ধেক কমে যায়।এ সময় নতুন কোনো ছবি মুক্তি পায় না। ফলে পুরোনো ছবি দিয়েই হলগুলো কোনোমতে সচল রাখা হয়। এরই মধ্যে ঢাকার বড় হল মধুমিতায় সিনেমা প্রদর্শন বন্ধ রাখা হবে বলে জানা গেছে।

প্রদর্শক সমিতির উপদেষ্টা মিঞা আলাউদ্দিন বলেন, রোজার প্রথম দিন থেকে দেশের শতাধিক হল বন্ধ রাখার প্রক্রিয়া চলছে। ‘সিনেমা হলের ব্যবসার কথা তো সবারই জানা।সারাবছর সিনেমা হলে খুব একটা দর্শক আসেনা। রোজার মাসে দর্শক তো একেবারেই আসে না। এ কারণেই হলগুলো বন্ধ রাখা হয়। কোনো কোনো হল আবার ঈদের ছবির প্রস্তুতির জন্য মেরামতের কাজেও হাত দিয়ে থাকে।

এদিকে বছরের শুরু থেকে এ পর্যন্ত অর্ধ ডজনের বেশি ছবি মুক্তি পেয়েছে। এরমধ্যে রয়েছে অপু বিশ্বাস অভিনীত ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’। দুটি ছবিই মুখ থুবড়ে পড়েছে। একেবারেই দর্শক টানতে পারেনি। মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’, দীঘি অভিনীত ‘শ্রাবণ জোছনায়’, সাইমন সাদিক অভিনীত ‘শেষবাজি’, কাজী হায়াৎ অভিনীত ‘টাল মাতাল’। ছবিগুলোর একটিও দর্শক টানতে পারেনি। হল মালিকরা অনেকেই বলেছেন, এসব ছবি চালিয়ে হলে তাদের বিদ্যুৎ খরচের টাকাও ওঠেনি।

এদিকে হল মালিকরা অপেক্ষায় রয়েছেন ঈদের সিনেমা মুক্তির জন্য। সারাবছর হলে দর্শক না এলেও ঈদের ছুটিতে ভরপুর দর্শক পান তারা। এরই মধ্যে ঈদে মুক্তির দৌড়ে অর্ধ ডজন সিনেমা লাইনে দাঁড়িয়েছে। এরমধ্যে বরাবরের মতো সর্বাধিক আলোচিত ছবি হচ্ছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments