ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা ও চট্টগ্রামের চালু থাকা ২ হাজার ১৩৩টি পোশাক কারখানার মধ্যে ২ হাজার ২১টি কারখানায় ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সোমবার (২৫ মে) এক বার্তায় এ তথ্য জানায় বিজিএমইএ।
বিজিএমইএ জানায়, বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে মোট ২ হাজার ১৩৩টি পোশাক কারখানা চালু রয়েছে। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে ৩৪০টি কারখানা।
এপ্রিলের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭৮৩টি ও চট্টগ্রামের ৩৩৪টি কারখানা।
ঈদ বোনাস পরিশোধ করেছে মোট ২ হাজার ২১টি কারখানা, যা শতকরা ৯৪ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭০৯টি ও চট্টগ্রামের ৩১২টি কারখানা।
এ ছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে মোট ৭৬৭টি কারখানা, যা শতকরা ৩৫ দশমিক ৯৪ শতাংশ। এদিকে, ২৪ মে ঢাকা ছেড়েছে ১০৮টি পোশাক কারখানার কর্মীরা।
২৫ ও ২৬ মে ঢাকা ছাড়বে যথাক্রমে ৬৬৪টি ও ৭৭১টি পোশাক কারখানার কর্মী। আর আগামী ২৭ মে ২৫১টি পোশাক কারখানার কর্মীরা ঢাকা ছাড়বে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments