শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকঈদের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি
spot_img
spot_img

ঈদের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামীকাল মঙ্গলবার পাকিস্তানে দেখা যাবে ঈদের চাঁদ,  সেই হিসেবে দেশটিতে ঈদ হবে আগামী বুধবার। পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

খালিদ ইজাজ বলেন, আকাশে মেঘ না থাকলে মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ১৮ মিনিটে পেশোয়ারে চাঁদ দেখা যাবে।

কাউন্সিলের সদস্য খালিদ ইজাজ এক সাক্ষাৎকারে বলেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিট থেকে এবং তার বয়স যখন ১৯ ঘণ্টা ১৪ মিনিট হবে তখন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দেখা দেবে সেই চাঁদ। দেখা দেওয়ার পর আকাশে সেই চাঁদ ৩৬ মিনিট পর্যন্ত দেখা যাবে।

রুয়েত-ই-হেলালের চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামীকাল ইসলামাবাদে কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠক শেষে কবে ঈদুল ফিতর হবে, সেই ঘোষণা আসবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments