মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাউইম্বলডনে প্রথমবারের মতো রাজত্ব সিনারের
spot_img
spot_img

উইম্বলডনে প্রথমবারের মতো রাজত্ব সিনারের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উইম্বলডনের ঘাসের কোর্টে এবার নতুন রাজা। ফাইনালে গত দুইবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। ক্যারিয়ারে প্রথমবার উইম্বলডন ট্রফি স্পর্শ করলেন ২৩ বছর বয়সী এই তরুণ।

রোমাঞ্চকর ফাইনালে প্রথম সেটে ৬-৪ গেমে জিতে যান পাঁচটি গ্র্যান্ড স্লাম জেতা আলকারাজ। তারপর একই ব্যবধানে পরের সেট জেতেন সিনার। আর পেছনে ফিরতে হয়নি। ৪-৬, ৬-৪, ৬-৪ ও ৬-৪ গেমে শিরোপার দেখা পেলেন।

ইতালিয়ান এই শীর্ষ বাছাইয়ের ক্যারিয়ারে এটি চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। অপরদিকে সিনারের কাছে হারে টানা তৃতীয় উইম্বলডন জয়ের সুযোগ হারালেন দ্বিতীয় বাছাই আলকারাজ।

ফ্রেঞ্চ ওপেনে আলকারাজের কাছে হেরেছিলেন সিনার। এবার সেটার প্রতিশোধ নিলেন তিনি। তার পাশাপাশি অল ইংল্যান্ড ক্লাবে আলকারাজের টানা ২০ জয়ের যাত্রার অবসান ঘটলো। উইম্বলডনসহ সর্বশেষ সাতটি গ্র্যান্ড স্লামের শিরোপা ভাগাভাগি করলেন আলকারাজ ও সিনার।

আরও পড়ুন: টানা দুই ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

এদিকে শিরোপা জিতে আলকারাজকে ধন্যবাদ জানিয়েছেন সিনার। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে তুমি যেমন সেজন্য ধন্যবাদ। তোমার সঙ্গে খেলা অনেক কঠিন। তবে কোর্টের বাইরেও আমাদের খুব ভালো সম্পর্ক…তুমি এই ট্রফি অনেকবার উঁচিয়ে ধরবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments